ঢাকাবৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নয়াপল্টনে বিএনপির মারামারি-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১১, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএন‌পি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

জানা গেছে, সাবেক ছাত্রদল নেতা নয়নের অনুসারীরা কেরানীগঞ্জ থেকে আসা বিএনপির এক কর্মীর মোবাইল ভেঙে ফেলে। এ নিয়ে প্রথমে দুই গ্রুপের মধ্যে কথাকা’টাকাটি হয়। পরে তা মারামারি পর্যন্ত গড়ায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিএনপির নেত্রী নিপুণ রায় চৌধুরী মারামারি থামাতে গেলে তার ওপর চড়া হোন নেতাকর্মীরা।

এদিকে আহতরা হলেন- ঢাকা জেলা ছাত্রদলের সদস্য সচিব পাভেল মোল্লা, ঢাকা জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হীরা হোসেন, যুবদল নেতা বাদল হোসেন, বিএনপির নেতা আল আমিন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে, দুপুর ২টার দিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, বাসভাড়া বৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে বিএনপি দুই জনের মৃত্যুর ঘটনায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজনে এ সবাবেশ শুরু হয়।
সমাবেশের কারণে নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিএনপির এই সমাবেশ ঘিরে যেকোনো ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

Don`t copy text!