ঢাকাশনিবার , ৩০ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দেশ সংকটে পড়লে বিএনপি-জামায়াতিরা বেশি খুশি-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৩০, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপির কোনো লজ্জা নেই। তারা অ’তীত মুহূর্তের মধ্যে ভুলে যায়। মিথ্যাচারই তাদের একমাত্র রাজনীতি, এটাই তাদের নীতি। তারা বিদ্যুৎ সাশ্রয় নীতিকে বিদ্যুৎ সংকট বলে প্রচার করে।

নাছিম বলেন, যতদিন ইউক্রেন ও রাশি*য়ার মধ্যে যু’দ্ধ চলবে ততদিন আমাদেরকে কমবেশি সংকটের মধ্য দিয়ে যেতে হবে। এটা আওয়ামী লীগ সরকারের কোনো সংকট নয়। এটা শেখ হাসিনা সরকারের কোনো সংকট নয়। এটা আজ বিশ্ব সংকট। এই সংকট সারা বিশ্বকে নানা সমস্যার মধ্যে ফেলে দিয়েছে।

রাজধানীর পল্ল­বী থা’না আওয়ামী লীগ এবং এর অধীন ২, ৩, ৫, ৬, ৯১ নম্বর ওয়ার্ডের সম্মেলনে শনিবার প্রধান অ’তিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, দেশে কোনো সংকট নেই। ইউক্রেন-রাশি*য়া যু’দ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দাভাব চলছে। সারা বিশ্বের সংকটের কারণে সবাই সাশ্রয়ী হচ্ছে। আমাদের সরকারও সাশ্রয় নীতি গ্রহণ করেছে। যাতে করে ভবিষ্যতে কোনো সংকট সৃষ্টি না হয়। আজকে বিএনপি-জামায়াত দেশে অ’পপ্রচার করছে, তাদের কোরাস সংগীত গাইছে। তাদের লক্ষ্য হলো যদি বাংলাদেশে সংকট সৃষ্টি করা যায়। দেশ সংকটে পড়লে বিএনপি-জামায়াতিরা অনেক বেশি খুশি হয়।

ঢাকা-১৬ আসনের সংসদ-সদস্য ও পল্ল­বী থা’না আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

Don`t copy text!