ঢাকাবুধবার , ২৯ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে কালু ভূইয়া’র শোক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২৯, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

প্রেসবিজ্ঞপ্তি।।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান তিনি।

সংগঠনটির সেক্রেটারি আফজাল বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান কালু ভুইঁয়া
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায় বিদেহী আত্মার সৎগতি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান৷

উল্লেখ্য, ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে পথচলা নির্মল রঞ্জন গুহের। ছাত্রজীবনে তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। নির্মল রঞ্জন গুহ ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়কেরও দায়িত্ব পালন করেন।
আমারা গভীর ভাবে শোকাহত।

Don`t copy text!