ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে মসজিদের সাড়ে ৪ কোটি টাকার সম্পত্তি প্রভাবশালীদের দখল

প্রতিবেদক
admin
মে ১১, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজুলইসলাম ‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

‎লক্ষ্মীপুরের কমলনগরে  দীর্ঘ ৪১ বছর ধরে একটি জামে মসজিদের  সাড়ে ৪ কোটি টাকা মূল্যের সম্পত্তি প্রভাবশালীদের দখলের ঘটনায় মামলা করা হয়েছে। সোমবার দুপুরে মসজিদ কমিটির সভাপতি  চরমার্টিন ইউনিয়নের বাসিন্দা এবিএম বাবুল মুন্সি বাদি হয়ে জেলার যুগ্ম জজ আদালতে এ মামলা করেন। মামলায় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব), কমলনগর সহকারী কমিশনার (ভূমি) ও দখলদারসহ ৯০জনকে বিবাদী করা হয়।
‎স্থানীয় সূত্রে জানা যায়, চরমার্টিন এলাকার ছিদ্দিক উল্লাহ মুন্সি ১৯৮৪ ও ১৯৮৫ ইং সনে ৯০০৯ নাম্বার ও ৮৫৮৩ নাম্বার দলিলে ২৪১ নাম্বার খতিয়ানের ৪০৯ এবং৩০৭ দাগে ৬৯শতাংশ জমি মুন্সিরহাট বাজারের মসজিদের জন্য ওয়াকফ্ করেন। মসজিদ কমিটির তৎকালীন সভাপতি মৃত খবিরুল ইসলাম সেক্রেটারি নুরুজ্জামান মোল্লা, স্থানীয় প্রভাবশালী মৃত ছৈয়দ আহমদ ডিএ, আবদুল লতিফ মেম্বার, শাহে আলম, খোরশেদ আলম মেম্বার, আবু বকর ছিদ্দিক,নুরু মিয়া দরবেশ, হাবিব উল্লাহ মিয়া ও শরিয়ত উল্লাহ মিয়াসহ অনেকের নজরে পড়ে। পরে ১৯৮৯ ও ১৯৯০ সালে নতুন রেকর্ডের কার্যক্রম শুরু হলে কৌশলে তারা ৫২ শতাংশ জমি বাজারের দোকান ভিটি উল্লেখ করে তাদের নামে রেকর্ড করে এবং তাদের দখলে নেয়। বাকি ১৭শতাংশ জমি বাজারের গলি হিসেবে ১নাম্বার খাস খতিয়ানে চলে যায়। এরপর ওই দখলদারদের অনেকেই রেকর্ড মূলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন সময়ে অনেকের কাছে বিক্রি করে দেয়। দীর্ঘদিন থেকে কেউ রেকর্ড মূলে ক্রয় করে আবার অনেকে ওয়ারিশ সূত্রে পেয়ে ওই সব দোকানঘর ভাড়া অথবা ব্যবসা করে আসছেন। এ দোকান ভিটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ছিদ্দিক উল্লাহ মুন্সির ছোট ছেলে যুবদল নেতা ফারুক মুন্সি রাতারাতি যুবলীগ বনে যান। তখন ফারুক মুন্সি যুবলীগের ক্ষমতা দেখিয়ে উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন বাপ্পীকে মুন্সিরহাট বাজার মসজিদের সভাপতি এবং নিজে সেক্রেটারি ঘোষণা দেন। এরপর ফারুক এ দোকান ভিটিগুলো তাদের সম্পত্তি দাবি করে ব্যবসায়িদের দখল ছাড়তে হুমকি ধমকি দিয়ে বিভিন্ন  সুবিধা নিতেন । এক পর্যায়ে পরে ওই বাজারের কয়েকটি ভিটির মালিকদের জন্য আদালতে মামলাও করেন তিনি।
‎এ বিষয়ে মামলার বাদি মুন্সিরহাট জামে মসজিদের বর্তমান সভাপতি এবিএম বাবুল মুন্সি বলেন, আমার বাবা এ মসজিদে ৬৯ শতক জমি দান করেন। পরবর্তীতে আমার বাবার নামে বাজার হওয়ার পর ৫২ শতাংশ জমি একটি চক্র কৌশলে তাদের নামে রেকর্ড নিয়ে জমিগুলো দখল করে নেয়। এখন বিএনপি সরকার গঠনের পর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিক উল্লাহ মসজিদে পাশের এক অংশে তাদের নামে রেকর্ড আছে বলে দোকানঘর নির্মাণ করছেন। আমরা মসজিদের বিভিন্ন কাগজপত্র ঘাটাঘাটি করার পর এখন প্রকৃত ঘটনা জানতে পারি। এখন দখলের বিরুদ্ধে আদালতে মামলা করেছি।
‎এ বিষয়ে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসনের মুঠোফোনে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

Don`t copy text!