ঢাকারবিবার , ২৬ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হেলমেট বিহীন ভ্রমনে পদ্মা সেতুতে প্রথম জরিমানা গুনলেন আইয়ুব খান–দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২৬, ২০২২ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

সপ্নের পদ্মা সেতুতে প্রথম জরিমানা গুনলেন মাদারীপুরের আয়ূব খান। তাকেই পদ্মা সেতুতে প্রথম জরিমানা দিতে হয়েছে।

পদ্মা সেতুর জাজিরা (মুন্সিগঞ্জ) টোলপ্লাজা থেকে: স্বপ্নের পদ্মা সেতু দেখতে এসেছিলেন মাদারীপুরের কাঁঠালবাড়ীর বাসিন্দা আয়ূব খান। ইচ্ছে ছিল যাবেন সেতুর ওপাশে।

কিন্তু বিধিবাম, মোটরসাইকেল যাত্রায় হেলমেট না থাকায় তাকে ভ্রাম্যমাণ আদালতে গুনতে হয়েছে জরিমানা। তাকে ১০০ টাকা জরিমানা দিতে হয়েছে।
এর ফলে তিনিই পদ্মা সেতুর ভ্রাম্যমাণ আদালতে প্রথম জরিমানার শিকার।
রোববার (২৬ জুন) পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজা প্রান্তে ভ্রাম্যমাণ আদালত দুপুর ২টার দিকে তাকে জরিমানা করে।

আয়ূব খান জানান, শখ করে ঘুরতে এসেছিলাম স্বপ্নের পদ্মা সেতুতে। এরপর ইচ্ছে হলো সেতু পার হয়ে ওই পাশে যাই। কিন্তু যখন টোলপ্লাজা পার হতে গেলাম তখনই নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলমেট না থাকায় জরিমানা করেন। হেলমেট ছাড়া যে সেতু পার হওয়া যাবে না এই বিষয়টি আমার আগে জানতাম না।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং শরিয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা বলেন, মোটরসাইকেল যাত্রায় হেলমেট বাধ্যতামূলক। সেটি সেতু পার হওয়ার ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই হেলমেট না থাকায় তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।

Don`t copy text!