ঢাকামঙ্গলবার , ৮ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক নারী দিবসে পুনাকের আলোচনা সভা চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবসে পুনাকের আলোচনা সভা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ৮, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শিক্ষিকা শিপ্রা মজুমদারের সঞ্চালনায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ডাঃ আফসানা শর্মী, সভানেত্রী, পুনাক চাঁদপুর ও সম্মানিত বিশেষ অতিথি হিসেবে স্বাধীনতা পদক প্রাপ্ত বীর নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও বদরুদ্দোজা আরফিন, সহকারি ম্যানেজার, আরবান শাখা-চাঁদপুর সদর ও ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক প্রেসক্লাব সভাপতি, চাঁদপুর উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে বিশেষ অতিথিদ্বয় ও পুনাক সদস্যগণকে উত্তরীয় ও ব্যাজ পরিয়ে দেন পুনাক সভানেত্রী, চাঁদপুর মহোদয়। নারী পুলিশ সদস্য, আমন্ত্রিত অতিথিগণ ও পুনাক সদস্যদের সহিত কেক কাটার মধ্যে দিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার শুরু হয়।
আলোচনা সভায় “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুনাক সভানেত্রী, চাঁদপুর বলেন- আমরা নারী আমরাই পারি। আমরা যেইভাবে নিজের পরিবার ও বাড়িকে সামলে রাখি ঠিক একইভাবে কর্মক্ষেত্রেও আমরা সমান পারদর্শী। বর্তমান সময়ে নারীরা কোন অংশে পুরুষের চেয়ে কম নেই। সিভিল সার্ভিস থেকে শুরু করে ডিফেন্স, একজন কর্মচারী থেকে শুরু করে সফল নারী উদ্যোক্তা সব জায়গায় নারীরা আজ দেশের অর্থনৈতিক উন্নয়নে পুরুষদের সহিত সমানতালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পুনাক সভানেত্রী জিশান মির্জার নির্দেশে পুলিশ নারী কল্যাণ সমিতি সবসময় দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। যখনই পুনাক চাঁদপুরের চোখে কোন অসহায় নারীর কর্মময়ী হয়ে উঠার ইচ্ছে জানতে পেরেছি আমরা পুনাক পরিবার সবসময় তাদের কাছে সাহায্যের হাত নিয়ে এগিয়ে এসেছি। আজ নারী দিবসে ঠিক একইভাবে একজন কর্মময়ী নারীকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য পুনাক, চাঁদপুরের পক্ষ থেকে সেলাই মেশিন প্রদান করা হয়। এসময় পুনাক সহ-সভানেত্রী পূজা দাশ রায়, সাধারণ সম্পাদক শাহীনা বেগম, পুনাক সদস্য পিউকা বড়ুয়া’সহ জেলা পুলিশ, চাঁদপুরের পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

Don`t copy text!