ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইল প্রবাসী কল্যাণ বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানি

প্রতিবেদক
admin
মে ৩০, ২০২৬ ৯:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল পৌরসভার ১ নং ওয়ার্ডের কাটলিপাড়া গ্রামে প্রবাসীদের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে।

শুক্রবার (ঈদুল আজহার দ্বিতীয় দিন) সকালে কাটলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন কাটলিপাড়া প্রবাসী কল্যাণ বন্ধন ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে। গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ কুরবানির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করলেও গ্রামের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন প্রবাসীরা। এরই ধারাবাহিকতায় এবারও কুরবানির পশু জবাই করে মাংস গ্রামের অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারের মাঝে বিতরণ করা হয়।

কুরবানি কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও সৌদি প্রবাসী মো. আবুল কালাম ফকির, সাধারণ সম্পাদক ও কাতার প্রবাসী হাফেজ আসাদুজ্জামান, পাঠাগার সম্পাদক ও মালয়েশিয়া প্রবাসী আবু তাহের, সদস্য ও দুবাই প্রবাসী সুহেল ফকির, উপদেষ্টা আব্দুল বাতেন ফকির ও ফখরউদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামের সমাজসেবক মারুফ ফকির, আব্দুল কাইয়ুম, খুররম, কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রবাসে থাকলেও আমরা আমাদের গ্রামের মানুষের পাশে থাকতে চাই। এটি আমাদের চতুর্থ আয়োজন। ঈদের আনন্দ সবাই যেন সমানভাবে উপভোগ করতে পারে, সেই লক্ষ্য থেকেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, প্রবাসীদের এমন সামাজিক কর্মকাণ্ড সমাজে সম্প্রীতি ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে তুলছে।

Don`t copy text!