ঢাকারবিবার , ২০ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির রামগডে পুত্রের হাতে মায়ের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২০, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার নিজের বাড়ী থেকে রুমা রেগমের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছেন রামগড় থানা পুলিশ ।

গতকাল শনিবার (ফেব্রুয়ারী ১৯, ২০২২) রাত আনুমানিক সাড়ে ১০টায় রামগড় পৌরসভার চৌধুরী পাড়া এলাকায় রুমা রেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ ।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুজ্জামান ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান । নিহত রুমা রেগমের বড় সন্তান মোঃ ইব্রাহীম (৩১) কে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহীম ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুজ্জামান ঘটনার বিবরণে আরও জানান, গত বৃহস্পতিবার ইব্রাহীমকে তার মা রুমা বেগম গালিগালাজ করে বাড়ী থেকে বের তাড়িয়ে দেয় । তারপর সে (ইব্রাহীম) গতকাল শনিবার রাত সাড়ে নয়টার মধ্যে বাড়ীতে এসে মায়ের সাথে ঝগড়া করতে থাকে এবং এক পর্যায়ে মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে উপর্যপরি আছাড় মারতে শুরু করে । এভাবে মারতে মারতে তার মা রুমা বেগম নিথর হয়ে মৃত্যূর কোলে ঢলে পড়ে । নিহত রুমা রেগমের নাক, কান ও মাথায় আঘাত জনিত কারণে বেশি রক্ত করণে মৃত্যু বরণ করে বলে ধারণা করা হচ্ছে ।
নিহত রুমা রেগমের লাশ ময়না তদন্তের জন্য আজ (রবিবার ২০/০২/২০২২) খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে । নিহতের হত্যাকাণ্ডের মামলার জন্য প্রস্তুতি চলছে বলে রামগড় থানা জানিয়েছেন ।

সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ
দৈনিক বাংলার অধিকার ।

Don`t copy text!