ঢাকারবিবার , ২০ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২০, ২০২২ ৮:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন’র বদ্যানতা ও সার্বিক প্রচেষ্টায় থানার অভ্যন্তরে মসজিদ নির্মাণ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। দৃষ্টিনন্দন এ মসজিদ নির্মাণের কাজ প্রায় সমাপ্তের পথে রয়েছে। শুধু উদ্ধোধনের অপেক্ষায়। এটি আসছে ২৩ ফেব্রুয়ারী শুভ উদ্বোধন করবেন “বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বিপিএম।

নাইক্ষ্যংছড়ি উপজেলার থানায় নবনির্মিত এই মসজিদকে নিয়ে সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে । নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হেসেন এই দৃষ্টি নন্দন মসজিদ বান্দরবানের একটি উন্নয়নের মাইল ফলক ।
তিনি এই মহৎ উদ্যোগটি মাথায় রেখে নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয়দের সহযোগিতায় দৃষ্টিনন্দন এই জামে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেছিলেন।

মাত্র কয়েক মাসের মধ্যে মসজিদের নির্মাণ কাজ শেষ করে নাইক্ষ্যংছড়িবাসীর জন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। এরই মধ্যে (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন অন্যত্র বদলি হওয়ার খবর আসে। নবনির্মিত এ মসজিদের শুভ উদ্বোধনের পরপরই নাইক্ষ্যংছড়ি থানা থেকে বিদায় নিতে যাচ্ছেন বলেও নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ
দৈনিক বাংলার অধিকার ।

Don`t copy text!