সাগর চন্দ্র স্বপন, চাঁদপুর।
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের অংশ হিসেবে চাঁদপুরে বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২২ নভেম্বর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি স্ক্রিনিং) শেষে নির্বাচিত যোগ্য প্রার্থীদের নিয়ে প্রথম দিনের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দ এবং চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে টিআরসি পদে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে নির্ধারিত ধাপ অনুসরণ করে প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

