ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

প্রতিবেদক
admin
নভেম্বর ২০, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে নাশকতার চেষ্টা কালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্দেহভাজন কর্মী মো.খায়রুল ইসলাম (২০) কে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। আটককৃত খায়রুল ইসলাম কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর (কলাকূপা) এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।

১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার চেষ্টা কালে ছাত্র দলের কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে সপুর্দ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও লকডাউন প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে খায়রুল ইসলামকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে, কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়।

কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানায়, আটককৃত খায়রুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগের সন্দেহভাজন কর্মী হিসেবে চিহ্নিত। তার বিরুদ্ধে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আটকের এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

Don`t copy text!