তেরখাদা প্রতিনিধিঃ
আজ ৯নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ আহমেদ আলী বিশ্বাস সরকারি নর্থ খুলনা কলেজের শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেন। তিনি কলেজের শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে বাল্যবিবাহ, মাদক, জুয়া ও অত্যহত্যার সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করেন। ওসি বলেন, এসব অসামাজিক কার্যকলাপ থেকে শিক্ষার্থীদের সচেতন ও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামীদিনের ভবিষ্যত। লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা অর্জনের মাধ্যমে একটি সুন্দর নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি, শিক্ষার্থীদের সুশিক্ষা গ্রহণ করে একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার আহবান। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু’র সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান লেবু, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। প্রভাষক অনির্বান রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক মঞ্জুর এলাহী ও ক্রীড়া শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন দিলু।

