ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মোছাফ্ফায় চট্টগ্রাম ৯ আসনের আবু সুফিয়ান এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
admin
নভেম্বর ৯, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সনজিত কুমার শীল
আরব আমিরাত।

আবুধাবি ও মুসাফফ্ফা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে চট্টগ্রাম ৯ আসনের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আবু সুফিয়ান সাহেবের সাথে সাক্ষাত উপলক্ষে দেশের এবং প্রবাসের সমসাময়িক বিষয় নিয়ে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয় আবুধাবি শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইউ এই বিএনপি’র আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য ছরোয়ার আলম ভুট্টো এবং
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ এ ই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিন, মুসা আল মাহমুদ চৌধুরী,আবুধাবী বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সোহেল , মোঃ বাছা মিয়া, মোঃ জফুর আলম, জিয়াউর রহমান, আব্দুল মান্নান, আবুল কালাম শহীদ, ইঞ্জিনিয়ার লুৎফর রহমান , ইসমাই হোসেন, মোঃ মহিউদ্দিন , জাহেদ হোসেন, ফিরোজ খান, ইস্কান্দার হোসেন রুমন, রবিউল হোসাইন রাশেদ, মাহবুব আলম, মোহাম্মদ গোলাফুর রহমান, মোহাম্মদ আলম, মোঃ ইলিয়াছ, মোঃ সোহেল সহ আরো অনেকে
এতে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান সাহেব প্রবাসীদের সমসাময়িক সমস্যা জন্য ধৈর্যধারণ করার অনুরোধ জানিয়েছেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রবাসীদের সুখ দুঃখের খবর এবং সকল সমস্যার ব্যাপারে স্বয়ং নিজে পার্সোনালি খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন এবং অচিরেই সব সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন এবং প্রভাসের সকল আইন কানুন মেনে চলার অনুরোধ জানিয়েছেন সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদের বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে আরও বেগবান করার উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং প্রবাসীদের যে সকল অভিযোগ এবং বাংলাদেশ সরকারের প্রতি আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছিলেন সবকিছু দেশে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিবেন বলে আশ্বাস দিয়েছেন।

Don`t copy text!