ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প জাতীয়করণের দাবি, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ৩০, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

​নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াসহ সারা দেশে কিশোর-কিশোরীদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প’। প্রায় ৭ বছর ধরে এই প্রকল্পের অধীনে সংগীত শিক্ষক, আবৃত্তি শিক্ষক ও জেন্ডার প্রমোটরসহ প্রায় ১১ হাজার জনবল দেশের বিভিন্ন প্রান্তে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

​প্রকল্পের আওতায় কিশোর-কিশোরীদের সংগীত ও আবৃত্তি শিক্ষার পাশাপাশি লিঙ্গভিত্তিক বৈষম্য ও সহিংসতা দূরীকরণ, শিশুশ্রম প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা এবং যৌতুক ও বাল্যবিয়ে প্রতিরোধে মাঠপর্যায়ে সক্রিয় কাজ করছেন কর্মীরা। এমনকি দুর্গাপূজাসহ বিভিন্ন সরকারি ও সামাজিক কার্যক্রমে বিনা পারিশ্রমিকে দায়িত্ব পালন করে সরকারের বিভিন্ন জনসচেতনতামূলক লক্ষ্য বাস্তবায়ন করে আসছেন তারা।

​তবে দীর্ঘ ৭ বছর ধরে কাজ করলেও আজ পর্যন্ত তাদের চাকরির স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। কর্মীদের একাংশ জানান, এরই মধ্যে অনেকের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পার হয়ে গেছে। ফলে ১১ হাজার কর্মী ও তাঁদের পরিবার বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

​কিশোর-কিশোরী ক্লাবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাইফুল ইসলাম বাঁধন বলেন, “কিশোর-কিশোরী ক্লাব অবিলম্বে জাতীয়করণ করতে হবে। আমাদের যৌক্তিক দাবি নিয়ে আর কোনো তালবাহানা সহ্য করা হবে না।”

​সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাংস্কৃতিক শিক্ষক মঞ্জুর হোসেন বলেন, “আমরা সাত বছর ধরে কিশোর-কিশোরীদের নিয়ে নিরলস কাজ করছি, অথচ সরকার আমাদের চাকরির কোনো নিশ্চয়তা দিতে পারছে না। জাতীয়করণের স্পষ্ট ঘোষণা ও সরকারি গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

​দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে সারা দেশের কর্মীদের সঙ্গে নিয়ে সচিবালয় অভিমুখে অবস্থান ও ঘেরাওয়ের মতো কঠোর কিন্তু শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

Don`t copy text!