ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগে তিনজন আটক

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ৩০, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার 

নওগাঁ জেলা প্রতিনিধি

​নওগাঁর মান্দায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি বাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকার লুটের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

​গত শনিবার (২৯ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারইটঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে এনামুল হক (৩২), একই উপজেলার চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মানিক হোসেন (৩২) এবং ফুলবাড়ী উপজেলার মুক্তারপুর গ্রামের ইউসুফ খলিফার ছেলে মুন্না হাসান (৩৫)।

​এ সময় অভিযুক্তদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি হাতকড়া জব্দ করেছে পুলিশ। পাশাপাশি তাঁদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের লুটের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওই তিন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পারইটঙ্গী গ্রামের বিপুল চন্দ্র প্রামাণিকের বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে মাদকদ্রব্য রয়েছে—এমন মিথ্যা অজুহাত দেখিয়ে তাঁরা ঘরে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে শোকেস খুলে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালানোর চেষ্টা করলে বাড়ির মালিকের সন্দেহ হয়।

​পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের ধাওয়া করা হয়। পরবর্তীতে পাশের বাগমারা উপজেলার সিমলা বাজার এলাকা থেকে স্থানীয়রা তাঁদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

​ভুক্তভোগী বিপুল চন্দ্র প্রামাণিক জানান, মাদক উদ্ধারের নাম করে ওই ব্যক্তিরা তাঁর বাড়িতে ঢুকে তল্লাশি চালান এবং শোকেস থেকে স্বর্ণালংকার ও নগদ ৫৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

​মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে হেফাজতে নেয়। এ ঘটনায় বাড়ির মালিক বিপুল চন্দ্র প্রামাণিক বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং আটককৃতদের আজ রবিবার আদালতে সোপর্দ করা হবে।

Don`t copy text!