ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ২৯, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার

নওগাঁ জেলা প্রতিনিধি

​নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজ সংলগ্ন আত্রাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত সিজান হোসেন (৮) উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে এবং তাহমিদ হোসেন (৮) একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তারা দুজনেই ধামইরহাট আদর্শ মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

​স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের আগে ওই দুই শিশু বাড়ির পাশে আত্রাই নদীতে মাছ ধরতে যায়। দুপুর গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা নদীতে খেয়া জাল ফেলে তল্লাশি শুরু করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে নদীর ভাটি থেকে জালে জড়িয়ে শিশু দুটি ভেসে উঠলে তাদের দ্রুত উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

​ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

Don`t copy text!