ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জালে অবাধে মাছ শিকার, জব্দ ও ধ্বংস

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ২০, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:

​নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন খাল-বিলে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ বা রিং জাল দিয়ে অবাধে মাছ শিকারের অভিযোগ পাওয়া গেছে। এসব জালে নির্বিচারে ছোট-বড় দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ায় স্থানীয় জলজ জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে।

​গত বুধবার উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার আবাদপুর বিল ও ফতেজঙ্গপুর এলাকার বিভিন্ন মাঠে অভিযান চালিয়ে প্রায় ২৫ থেকে ৩০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​এর আগে গত সোমবার সরেজমিনে উপজেলার সদর ইউনিয়নের ফতেজঙ্গপুর ও আবাদপুর বিল এলাকায় গিয়ে খালের পানিতে এসব জাল পেতে মাছ ধরার দৃশ্য দেখা যায়। স্থানীয়দের ভাষ্যমতে, সহজে বেশি মাছ পাওয়ার লোভে অনেকেই এই ক্ষতিকর জাল ব্যবহার করছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে মাছের প্রজনন বৃদ্ধি পাওয়ায় এ জালের ব্যবহারও বহুগুণ বেড়ে যায়।

​স্থানীয় জেলেরা জানান, চায়না দুয়ারী জালের ফাঁদে খালের ছোট-বড় প্রায় সব ধরনের মাছ ও জলজ প্রাণী আটকা পড়ে। এভাবে নির্বিচারে মাছ শিকার অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশীয় মাছের তীব্র সংকট দেখা দেওয়ার পাশাপাশি স্থানীয় জেলেদের জীবিকাও অনিশ্চয়তার মুখে পড়বে।

​অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা, থানা পুলিশের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।

​উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায় বলেন, “মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট আইনের আওতায় চায়না দুয়ারী জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এটি জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এই জালের ব্যবহার বন্ধে এর আগেও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের জালের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!