ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় স্বামীর অসুস্থতায় সংসারের হাল ধরতে চায়ের স্টল দিলেন বৌদি

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ১৯, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:

​নওগাঁ সদর উপজেলার গোস্তহাটি মোড় এলাকায় অভাবের তাড়নায় ও স্বামীর অসুস্থতার কারণে সংসারের হাল ধরেছেন এক গৃহবধূ। দীর্ঘদিনের চা ব্যবসায়ী গণেশদার অসুস্থতার পর তার স্ত্রী বাধ্য হয়ে নিজেই এই চায়ের স্টল পরিচালনা শুরু করেছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নওগাঁ পৌর শহরের গোস্তহাটি মোড় ও শৈলগাছি টমটম স্ট্যান্ড এলাকায় চা ব্যবসা করে আসছিলেন গণেশদা। কিন্তু সম্প্রতি তিনি কিডনি রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন। আর্থিক অসচ্ছলতার কারণে তার উন্নত চিকিৎসা ও ওষুধ কেনা এবং পরিবারের ভরণপোষণ চালানো একরকম অসম্ভব হয়ে পড়েছে। পরিবারের চরম সংকটের এই সময়ে কারও কাছে হাত না পেতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তার স্ত্রী।

​জানা গেছে, ২০২০ থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত গোস্তহাটি মোড়ের একটি স্থানীয় সমিতিতে প্রতি সপ্তাহে ২০০ টাকা করে সঞ্চয় জমা করতেন ওই নারী। এই পর্যন্ত তার জমানো মোট টাকার পরিমাণ প্রায় ৩০ হাজার ৬০০ টাকা। কিন্তু ২০২৪ সালের জানুয়ারির পর সমিতিটি হঠাৎ কার্যক্রম বন্ধ করে লাপাত্তা হয়ে যায়।

​দুর্দিনে চিকিৎসার খরচ ও সংসার চালানোর তাগিদে ওই নারীর জমানো সঞ্চয়ের অর্থ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই সংশ্লিষ্ট সমিতি কর্তৃপক্ষের কাছে অতি দ্রুত এই জমানো অর্থ ফেরত দেওয়ার জোর দাবি জানানো হয়েছে। অন্যথায় আগামী সাত দিনের মধ্যে যথাযথ তথ্যপ্রমাণ ও পরিচয়সহ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Don`t copy text!