ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
জুলাই ১১, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

আজ বুধবার, ২৪ জুন ২০২৬ তারিখে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর-এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)।

সভায় চাঁদপুর পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সনাতনসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং আসন্ন পূজা উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান জেলার সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সার্বক্ষণিক প্রস্তুতির কথা জানান এবং যেকোনো পরিস্থিতিতে সকলের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মাহির আসেফ, ডিআইও-১, ডিএসবি, অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় বাবু শুভাষ চন্দ্র রায়, সভাপতি, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ; বাবু তমাল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ; বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বিনয় ভূষণ মজুমদার, চাঁদপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা, সদস্য সচিব, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!