ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

প্রতিবেদক
admin
মে ১০, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

সনজিত কুমার শীল, ইউএই প্রতিনিধি

বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা ২০২৬ গতকাল ৯ মে আবুধাবিস্থ নোভেল হোটেল অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত সরকারের ডিপার্টমেন্ট অব কমিউনিটি ডেভেলপমেন্ট এর প্রতিনিধি ডঃ জামিল আল হামলাওয়ি এবং ডঃ আবদুল্লাহ আহমেদ।
এতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার। অডিট রিপোর্ট পেশ করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজম খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জৈষ্ঠ সহ-সভাপতি শওকত আকবর, নূর মোহাম্মদ,ইসমাইল হোসেন তালুকদার, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী আমজাদ হোসেন,প্রকৌশলী মফিজুল ইসলাম,নূর হোসেন সুমন, জাকির হোসেন জসীম প্রমুখ ।
সভায় আমিরাত সরকারের প্রতিনিধিগন বাংলাদেশ সমিতি ইউএই’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের যে কোন প্রয়োজনে সরকারী সহযোগিতার আশ্বাস দেন। তারা আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে আমিরাতের আইনকানুন বিষয়ে আরো সচেতনতা সৃষ্টির জন্য বাংলাদেশ সমিতিকে আরো উদ্যোগী হবার আহবান জানান।
এতে সংগঠনের সভাপতি তাদের কার্যক্রমকে বেগবান করার জন্য ভবিষ্যতে আরো গতিশীল নেতৃত্ব উপহার দেয়ার আশ্বাস দেন।

Don`t copy text!