ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দুলারহাট থানার ওসির সাথে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ, মাদকমুক্ত এলাকার অঙ্গীকার।

প্রতিবেদক
admin
এপ্রিল ১৩, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ জাকির হোসেন, দুলারহাট (ভোলা)।

দুলারহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন আলম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুলারহাট থানা কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মোঃ সামসুর রহমান সোহেল-এর নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন সিবলু-এর উপস্থিতিতে কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন:
সিনিয়র সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান পাটোয়ারী, সহ-সভাপতি প্রতিনিধি মোঃ জাকির হোসেন, মোঃ মোহাম্মদুর রহমান, সহ-সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সহ-সভাপতি মোঃ নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সুমনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সাক্ষাৎকালে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ওসি ইয়াসিন আলম চৌধুরী বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজের উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি দুলারহাট থানাকে একটি জনবান্ধব ও সেবামূলক থানায় গড়ে তোলার পাশাপাশি এলাকাকে মাদকমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, তারা সবসময় সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যা তুলে ধরতে কাজ করবেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুলারহাটকে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Don`t copy text!