ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রোমে ৫ তরুণের ব্যতিক্রমী উদ্যোগ ‘বন্ধু লাউঞ্জ’: নজর কেড়েছে নান্দনিক সাজসজ্জা

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি, রোম (ইতালি)

ইতালির রাজধানী রোমে বাঙালিয়ানা ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধনে যাত্রা শুরু করেছে নতুন আড্ডা ও খাবারের ঠিকানা ‘বন্ধু লাউঞ্জ’ (Bondhu Lounge)। গতানুগতিক রেস্টুরেন্টের ধারণা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ দেশীয় সংস্কৃতির নান্দনিক সাজসজ্জায় সজ্জিত এই লাউঞ্জটি উদ্বোধনের দিনেই প্রবাসীদের নজর কেড়েছে।
রোমের তুসকোলানা এলাকার ভিয়া পঞ্জিও কমিনিও ১১২ (Via Ponzio Cominio 112) ঠিকানায় অবস্থিত এই রেস্টুরেন্টে প্রবেশ করলেই মনে হয় প্রবাসের বুকে যেন এক টুকরো বাংলাদেশ। প্রতিটি কোণায় ফুটিয়ে তোলা হয়েছে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। দেয়ালের নান্দনিক কারুকার্য আর আভিজাত্যপূর্ণ আলোকসজ্জার সংমিশ্রণে তৈরি করা হয়েছে একটি আধুনিক অথচ চিরচেনা ঘরোয়া পরিবেশ। ১০০ শতাংশ হালাল খাবারের প্রতিশ্রুতির পাশাপাশি এই শৈল্পিক আবহই অতিথিদের প্রধান আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে।
পাঁচ তরুণ উদ্যোক্তা—সিজান হোসেন, নাইম হাওলাদার, হিমেল হোসেন, মৃদুল হোসেন এবং জাহিদ সরদার জানান, তাদের মূল লক্ষ্য ছিল প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি পরিচ্ছন্ন ও পারিবারিক পরিবেশ গড়ে তোলা। তারা বলেন, “আমরা চেয়েছি ‘বন্ধু লাউঞ্জ’ যেন শুধু একটি রেস্টুরেন্ট না হয়ে প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্রে পরিণত হয়। ইতালির বহুজাতিক সমাজে আমাদের কৃষ্টি ও স্বাদকে আরও দৃঢ়ভাবে পরিচিত করাই আমাদের লক্ষ্য।”
উদ্বোধনী অনুষ্ঠানে রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। আগত অতিথিরা রেস্টুরেন্টের অসাধারণ অন্দরসজ্জা ও রুচিশীলতার প্রশংসা করে বলেন, এটি প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সংযোগ বজায় রাখতে সাহায্য করবে। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের পরিচয় তুলে ধরতে এমন সৃজনশীল উদ্যোগ অত্যন্ত কার্যকর।
অনুষ্ঠানে বক্তারা তরুণ উদ্যোক্তাদের এই সাহসী ও রুচিশীল উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের মতে, বিদেশের মাটিতে এমন নান্দনিক পরিবেশ বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

Don`t copy text!