ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

অ্যাডভোকেট মিজানুর রহমানকে নীলফামারী জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৩১, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

 

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, নীলফামারী জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও জেলা আইনজীবী সমিতির তিনবারের সহসভাপতি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং জেলা ক্রীড়া সংস্থার দুইবারের সহ-সভাপতি নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সাবেক পিপি ও সমাজসেবক আ‍্যাডভোকেট মোঃ মিজানুর রহমান চৌধুরী শামীমকে জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার স্মারকনং ৪৬.০৪২.০৩৩.০৩.০০.১৪৭.১১.৪৯০ তারিখঃ ৩১মার্চ এক প্রজ্ঞাপনে মোঃ মিজানুর রহমান চৌধুরী শামীমকে জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ্ রুবেল, যুগ্ম আহবায়ক সোহায়েল পারভেজ, রংপুর বিভাগীয় মৎস্যজীবীদলের সদস্য সচিব ও নীলফামারী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা রঞ্জু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ঠ সমাজসেবক রবিউল আলম রব্বু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোর্শেদ আযম, সদস্য সচিব শিয়াবুজ্জামান শিয়াব, ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোজাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এন.এম হামিদী বাবু, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন, একুশে সংবাদ এর বিশেষ প্রতিনিধি মোঃ খলিলুর রহমান। জেলা  প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ জেলার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

Don`t copy text!