ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে ট্রাকচাপায় দুই ভাই নিহত

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৫, ২০২৬ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ জুয়েল মন্ডল, নিজস্ব প্রতিবেদক নীলফামারী:

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার পর টেক্সটাইল শেখের মসজিদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই ভাই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। নিহতরা হলেন—নীলফামারীর দোলাপাড়া গ্রামের শিহাব (২০) এবং তার ছোট ভাই (১৪)।

​এই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। একই পরিবারের দুই সন্তানের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Don`t copy text!