ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে দারিদ্র বিমোচনে ‘যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৩, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

নীলফামারীতে দারিদ্র বিমোচনে ‘যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার মঙ্গলবার দুপুরে (৩মার্চ) অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপ-পরিচালক মোছাদ্দিকুল আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম।
এতে প্রবন্ধ উপস্থাপন করেন রংপুরস্থ বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. হাফেজ মাওলানা রকিব উদ্দিন আহাম্মেদ।
সেমিনার সঞ্চালনা করেন নীলফামারী সরকারী কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ওমর ফারুক।
ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম জানান, নীলফামারী জেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরে ১৩লাখ ৪৯হাজার ৩’শ টাকা যাকাত আদায় হয়েছে। উত্তোলিত যাকাতের ৮০ ভাগ ১০লাখ ৭৯ হাজার ৪৪০ টাকা বিতরণ করা হবে।
শেষে মোনাজাত পরিচালনা করেন নীলফামারী বড় মসজিদের খতিব মাওলানা খন্দকার আশরাফুল হক নুরী।

Don`t copy text!