ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে সন্তোষী মুড়ি মিলস থেকে এক লাখ টাকা জরিমানা আদায়

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ২, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

 

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

নীলফামারীর ডোমার উপজেলায় নিরাপদ খাদ্য আইনে সন্তোষী মুড়ি মিলস থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে (২ মার্চ) ডোমার উপজেলা সদরের ছোট রাউতা এলাকায় অবস্থিত মিলটিতে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
অভিযানে খাদ্য উপকরণের গুণগত মান না থাকা, নিষিদ্ধ কেমিকেল হাইড্রোজ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি ও সংরক্ষণ এবং শিল্প লবণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।
তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের মালিক স্বপন চ্যাটার্জি জরিমানার অর্থ পরিশোধ করেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, ৫ কেজি কেমিকেল হাইড্রোজ ও এক হাজার ২৫০ কেজি শিল্প লবণ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
এসময় ডোমার উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক অজয় কুমার ও নমুনা সংগ্রহকারী মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Don`t copy text!