মোঃ জাকের হোসেন, নোয়াখালী হাতিয়া প্রতিনিধি
হাতিয়ায় জাহাজমারা বিএনপির উদ্যোগে ধানের শীষেন পক্ষে বিশাল শোডাউন করেছে নেতাকর্মীরা। সমবার বিকালে উপজেলা জাহাজমারা বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি জাহাজমারা বাজার পশ্চিম মাথায় এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক দুইবারের সভাপতি ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন রনি,হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক, লুৎফুল্লাহ হিল মজিদ নিশান,জাহাজমারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব সাহারাজ, জাহাজমারা ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি আলহাজ্ব ইউসুফ আলী চৌধুরীসহ বিএনপিও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলে তারা ধানের শীষে ভোট দিতে জনগনের প্রতি আহবান জানান।

