ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ১৪টি মালিকবিহীন ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ প্রতিনিধি

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ মাটিরাবন বিওপি সীমান্ত থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যনগর উপজেলার কড়াইবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৮টি ভারতীয় গরু জব্দ করে। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৯০ হাজার টাকা।

অন্যদিকে, একই দিন মধ্যরাতে উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কীর্তনছড়া এলাকায় বাংগালভিটা বিওপি সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে পৃথক অভিযান পরিচালনা করে আরও ৬টি মালিকবিহীন ভারতীয় গরু আটক করা হয়। এসব গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা।

দুই অভিযানে মোট ১৪ (চৌদ্দ)টি ভারতীয় গরু আটক করা হয়েছে, যার সর্বমোট আনুমানিক মূল্য ১১ লাখ ১৫ হাজার টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বসহকারে অব্যাহত রয়েছে। আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।।

Don`t copy text!