ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে আখ ক্ষেত থেকে অটোরিকশা চালকের বিকৃত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২৫, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের তিন দিন পর আপেল মিয়া (২৭) নামে অটোরিকশা চালকের বিকৃত মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর গ্রামের একটি আখ ক্ষেতথেকে তার মরদেহ উদ্ধার করেন। আপেল মিয়া বাহাদুরাবাদ গ্রামের ফতর আলীর ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে নিজের অটোরিকশা নিয়ে দেওয়ানগঞ্জের বেলতলী বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আপেল মিয়া। এরপর থেকে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তাকে খুঁজে না পেয়ে তার বড় ভাই আফিজল হক দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন।
এরমধ্যেই রোববার দুপুরে মদনের চর গ্রামের একটি আখ ক্ষেতে আপেল মিয়ার মরদেহ পাওয়া যায়। মরদেহটি কোন হিংস্র প্রাণি খেয়ে ফেলায় মুখমন্ডল ও শরীরের এক তৃতীয়াংশ বিকৃত হয়ে যায়। খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ বিকৃত মরদেহটি উদ্ধার করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমদ জানান, আপেল মিয়া তিন দিন ধরে নিখোঁজ নিলেন। তার মরদেহটি উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Don`t copy text!