ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা মহিলা দলের নবনির্বাচিত কমিটিকে যুবদলের শুভেচ্ছা

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১৮, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের মাদ্রাসাঘাট যুবদলের কার্যালয়ে মোল্লাহাট উপজেলা মহিলা দলের নবনির্বাচিত কমিটির অনুমোদন উপলক্ষে মোল্লাহাট উপজেলা যুবদলের উদ্যোগে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিষ্টি বিতরণ করা হয়।
মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব লায়ন জিয়াউর রহমান শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা মহিলা দলের সদস্য সচিব নিলুফা ইয়াসমিন লেলি, গাওলা ইউনিয়ন যুবদলের নেতা নুর ইসলাম শেখ, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিক শেখ, মাহমুদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম দাদুভাইসহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত উপজেলা মহিলা দলের কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে মহিলা দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নেতৃত্বের মাধ্যমে মোল্লাহাট উপজেলায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Don`t copy text!