ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

প্রতিবেদক
admin
জানুয়ারি ৪, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

মোফাকুল হাোসেন ভোলা প্রতিনিধি।

ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের মনোনয়নপত্রে কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি না পাওয়ায় তা বৈধ বলে ঘোষণা করা হয়। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলা-৪ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মনোনয়ন বৈধ ঘোষণার খবরে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বিজয় অর্জনে সক্ষম হবেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি সমর্থিত কর্মী আলী জা আহমেদ মিজান বলেন, মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ভোলা-৪ আসনের জনগণের উন্নয়ন, অধিকার ও ন্যায্য দাবি আদায়ে নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Don`t copy text!