ঢাকাশনিবার , ২১ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

এবার শাহরুখ খান হলেন ক্রিকেটার আশরাফুল

প্রতিবেদক
admin
জানুয়ারি ২১, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে ছবির শাহরুখ খান আর কাজলের জনপ্রিয় ট্রেনের সেই দৃশ্যটি বাংলাদেশে পুনঃনির্মাণ করা হয়েছে। ঠিক সেই দৃশ্যটিকে একটু উল্টো করে এই সময়ে এসে দারুনভাবে একটি বিজ্ঞাপনে ধারন করা হয়েছে। যেখানে মডেল হয়েছেন জনপ্রিয় ক্রিকেটার আশরাফুল ও অভিনেত্রী সারিকা। জনপ্রিয় এই ক্রিকেটারকে বিজ্ঞাপনে শাহরুখ রূপে হাজির হওয়ায় একেবারেই ভিন্ন রূপে দেখা যায়। এর আগে কখনোই এমনভাবে দর্শক তথা তার ভক্তরা দেখেননি। শাহরুখ খানের জনপ্রিয় সেই দৃশ্যে অভিনয় করে আশরাফুল নিজেও বেশ উচ্ছ্বসিত। বিজ্ঞাপনটিতে মজার একটি দৃশ্যে হাজির হন ফুড ব্লগার রাফসান দ্যা ছোট ভাই। তিনি শাহরুখ রূপী আশরাফুলকে বাধা সৃষ্টি করেন নায়িকার কাছে পৗঁছাতে। ‘ফাইন’ ড্রিংকিং ওয়াটারের বিজ্ঞাপনটি এরইমধ্যে ইউটিউব ও ফেসবুকে দর্শকরা দেখে বেশ মজা পাচ্ছেন। বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। তৌকির রহমান ও রেহানুর রহমানের গল্প ও চিত্রনাট্যে বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন মুনতাসির আকিব। ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুন: https://youtu.be/Whh0QryaJBI

 

Don`t copy text!