ঢাকাশুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় নতুনভাবে আরও ৬ মেট্রোরেলের পরিকল্পনা

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩০, ২০২২ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকায় আরও ৬ মেট্রোরেলের পরিকল্পনা
২০৩০ সালের মধ্যে ঢাকায় আরও ৬টি মেট্রোরেলের লাইন প্রতিষ্ঠার সমন্বিত কর্মপরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে ঢাকার বাইরে চট্টগ্রামে সম্ভাব্যতা যাচাই চলছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ঢাকা চট্টগ্রামে আরও দুটি সার্ভিস লেন হবে। চলমান সংকটকালে আমরা বড় প্রকল্পের কাজ হাতে নিতে পারবো না। মেট্রোরেলের প্রকল্প ছিল অনেক আগের নেওয়া। আগামী বছর এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্ধেকটা ওপেন করতে পারবো।

কাদের
ওবায়দুল কাদের। ফাইল ছবি
ভাড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একটি কথাই বলবো, মেট্রোরেলের ভাড়া নিয়ে সমস্যা হবে না। এখন রিকশায় উঠলেই ২০ টাকা। ঢাকা ও কলকাতার মেট্রোরেল এক না। আগারগাঁওয়ের মেট্রোরেলের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এ সরকারের মেয়াদেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন হবে।

প্রসঙ্গত, বুধবার ঢাকা শহরে আধুনিক প্রযুক্তির মেট্রোরেলের উদ্বোধন করা হয়। উদ্বোধনী যাত্রায় যাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদের সদস্যসহ নানা শ্রেণি-পেশার ২৮৫ জন।

Don`t copy text!