ঢাকাবুধবার , ২১ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২১, ২০২২ ৮:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার ৪২ নং ওয়ার্ডের করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ পরিচালনা পরিষদ এর নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ২০ ডিসেম্বর দিনব্যাপী করমতলা ডায়মন্ড চাইল্ড একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গনে সুষ্ঠুভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী কল্যাণ পরিচালনা পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, হারবাইদ স্কুল এন্ড কলেজ এর সাবেক অধ্যক্ষ মারফত আলী দেওয়ান। সহযোগিতায় ছিলেন হাজী করম আলী, শেখ আজিজুল ইসলাম শাহীন দেওয়ান।

বাজার কমিটির নির্বাচনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুস সালাম বিএ কাউন্সিলর ৪২ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। ৪২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আবুল কাশেম। জহুরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আকরাম হোসেন, স্বাধীন মাস্টার।

মোট ব্যবসায়ী ভোটার সংখ্যা ৮৮, উপস্থিত ভোটার সংখ্যা ৮৪।মুক্তার হোসেন ভূঁইয়া সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে ৩১ ভোট পেয়ে ও সাধারণ সম্পাদক পদে মাসুদ আলম শেখ গোলাপ প্রতীক নিয়ে ৫৩ ভোট পেয়ে জয় লাভ করেন। অন্যান্য কমিটির সদস্যদের মধ্যে, কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম শেখ আম প্রতীক নিয়ে ৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক পদে দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে শরীফ শেখসহ কমিটির বাকি সদস্যরা সর্বসম্মতিক্রমে জয় লাভ করেন। উল্লেখ্য করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদ পরিচালনা কমিটির মেয়াদ আগামী তিন বছরের জন্য কার্যকর হবে।

Don`t copy text!