ঢাকারবিবার , ১১ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

২৪ ডিসেম্বর সারা দেশে গণমিছিল করার ঘোষণা বিএনপি

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১১, ২০২২ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২৪ ডিসেম্বর সারা দেশে গণমিছিল করার ঘোষণা বিএনপির। এর মধ্য দিয়ে সরকারবিরোধী সমমনা দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করার কথা বলেছে বিএনপি।

এছাড়া দলের নেতাকর্মীদের ‘গ্রেফতার ও হত্যার’ প্রতিবাদে ১৩ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ করারও ঘোষণা দিয়েছে দলটি।

গত শনিবার বিকালে রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

গণসমাবেশে সরকারের পদত্যাগসহ ১০ দফা ঘোষণা করেছে বিএনপি। যার ভিত্তিতেই আগামী দিনে যুগপৎ আন্দোলন হবে। গত বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই দফা চূড়ান্ত করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দশ দফা ও নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। এরপর হাইকমান্ডের বৈঠকে সিদ্ধান্ত হয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণসমাবেশে কর্মসূচি ঘোষণা করবেন।

Don`t copy text!