ঢাকামঙ্গলবার , ৬ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের সরিষাবাড়িতে বিদ্যুৎ পৃষ্টে দাদা নাতির মৃত্যু- দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৬, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের মজিবর রহমান (৬০) ও তার নাতি কাওসার (৩)। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে সরিষাবাড়ী উপজেলার কামারাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকার লোকজন জানান , মজিবর রহমান মঙ্গলবার বাড়ির পাশের জমিতে বিদ্যুৎচালিত মেশিন দিয়ে সেচ কাজ করছিলেন। এ সময় তার নাতি কাওসার (৩) ওই সেচযন্ত্রের তারে জড়িয়ে যায়। কাওসারকে উদ্ধার করতে গেলে মজিবর রহমানও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Don`t copy text!