ঢাকামঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

৫ বছরে বাংলা‌দেশ-ভার‌তের বাণিজ্য দ্বিগুণের বেশি বেড়েছে

প্রতিবেদক
admin
নভেম্বর ১৫, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলা‌দেশ ও ভার‌তের মধ্যে বাণিজ্য গত পাঁচ বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত দেশ‌টির হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (১৪ ন‌ভেম্বর) বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও চেম্বারের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ভারতীয় হাইকমিশনার এ তথ‌্য জানান।

দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে প্রণয় ভার্মা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমাদের দ্বি-পাক্ষিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

হাইকমিশনার কমপ্রিহেনসিভ ইকনোমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্টের (সেপা) গুরুত্বের ওপর জোর দেন যা উভয়পক্ষই আলোচনায় সম্মত হয়েছিল।

এই প্রেক্ষাপটে তিনি অন্যান্য স্থলবন্দরে অবকাঠামোগত উন্নতির মাধ্যমে আইসিপি পেট্রাপোল-বেনাপোলের ওপর চাপ কমানো এবং বিধিনিষেধহীন বন্দরের সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এতে স্থলবন্দরে বিনিয়োগে বিনিয়োগকারীদের উৎসাহিত করবে।

হাইকমিশনার সড়ক, রেলপথ, অভ্যন্তরীণ নৌ-পথ ও কোস্টাল শিপিংয়ের মাধ্যমে এই উপ-অঞ্চলের বৃহত্তর সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

Don`t copy text!