ঢাকাসোমবার , ১৪ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে আশ্রয়ন প্রকল্পে ভূমিহীন ও গৃহহীন পরিবারে সাথে মতবিনিময়- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১৪, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

মীরসরাই উপজেলার ৯নং সদর ইউনিয়নের ১০৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ গৃহ প্রাপ্তদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর (সোমবার) সকাল সাড়ে ১১টায় সদর ইউনিয়স্থ কিসমত জাফরাবাদ আশ্রয়ন প্রকল্প-২ এলাকায় মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এই সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন,ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন ও ইসমাত আরা ফেন্সি, উপজেলা আ.লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সেক্রেটারি জাহাঙ্গীর ভূঁইয়া, চেয়ারম্যনদের মধ্যে উপস্থিত ছিলেন এনায়েত হোসেন নয়ন,রেজাউল করিম মাষ্টার, নুরুল মোস্তাফা,আবু সুফিয়ান বিপ্লব সহ প্রমুখ।
এই সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আশ্রয়হীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দিয়ে সরকার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। বিশ^ মন্দার মাঝে সরকারের পাশাপাশি জনগণকে চাষাবাদে এগিয়ে আসতে হবে। ফসলি জমিতে চাষাবাদ ছাড়া অনাবাদী রাখা যাবে না। পরে তিনি গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল হস্তান্তর করেন।

Don`t copy text!