ঢাকাবুধবার , ২ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লাকসামে খিলা প্রকাশ্য যুবককে কুপিয়ে হত্যা করলো-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২, ২০২২ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা জেলার লাকসামের খিলা বাজারে প্রকাশ্যে কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় ঘাতককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার খিলা বাজারে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে খিলা বাজারের মোঃ রহমত উল্লাহর স’মিলের দুই শ্রমিক মোঃ মনির হোসেন (৩৫) ও মোঃ মাইন উদ্দিন (৩২) বাজারের খবির উদ্দিনের খাবার হোটেলে ভাত খেতে যায়। খাবার টেবিলে উভয়ের কথা কাটাকাটি হয়।

এবং এক পর্যায়ে মাইন উদ্দিন হোটেলের পিছন থেকে বটিদা নিয়ে খাবার টেবিলে মনিরকে এলোপাথাড়ি কোপাতে থাকে।
এসময় মনির প্রান বাঁচাতে খাবার হোটেল থেকে দৌঁড়ে কুমিল্লা-নোয়াখালী সড়কে নেমে পালানোর চেষ্টা করলে মাইন উদ্দিন পিছন পিছনে দৌড়ে সড়কের উপর মনিরকে কুপিয়ে ও গলা কেটে হ‍ত্যা করে।

ওই সময় মনির মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে ঘাতক মাইন উদ্দিন পালানোর চেষ্টা করলেও স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

দুই সন্তানের জনক নিহত মনির হোসেনের বাড়ি পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার উরুকচাইল গ্রামে এবং ঘাতক মাইন উদ্দিনের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার খিলা উত্তর বাড়ী।

লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মাইন উদ্দিনকে আটক করা হয়েছে। নিহত মনির হোসেন ও মাইন উদ্দিন দুইজনই খিলা বাজারের রহমত উল্লাহর স’মিলের শ্রমিক।

Don`t copy text!