ঢাকাসোমবার , ৩১ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৩১, ২০২২ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন নওগাঁ জেলার সদর উপজেলায় শশীর মোড় ও পাহাড়পুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
তদারকিকালে শশীর মোড়ে অবস্থিত এনার্জি এগ্রো কেয়ার এর মালিককে কীটনাশকের মিথ্যা বিজ্ঞাপন দেয়া, মোড়কে মেয়াদ লেখা অস্পষ্ট ও মূছনযোগ্য কালি ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে কেমিস্ট ছাড়া কীটনাশক তৈরির অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
এছাড়াও পাহাড়পুর বাজারে মিনহাজ মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ, মিষ্টিতে মাছিসহ পোকামাকড়ের উপস্থিতির অপরাধে ১০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
অভিযানে নওগাঁ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব ফিরোজুল ইসলাম এবং নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগীতা করেন।

Don`t copy text!