জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান লতা হারবাল বিডি লিমিটেড এর চেয়ারম্যান জনাব আইউব আলী ফাহিম, তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কর্মময় সংগ্রামী জীবনে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছেন।
ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন আজীবন। দুর্নীতি, দুঃশাসন আর জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আপসহীন লড়াই করতে জাতির জনক শেখ মুজিবুর রহমান আজীবন উৎসাহ যোগাবে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার পূবাইল মাজুখানে তার নিজ অফিসে তিনি এ কথা বলেন।
আইউব আলী ফাহিম বলেন, শোকাবহ এই দিনে আমাদের অঙ্গীকার-ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন একটি কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে আমরা ‘নতুন বাংলাদেশ’ গড়ে তুলবো।
‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শাহাদাত বার্ষিকী। আমি এই শোকাবহ দিনে প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে ১৯৭৫-এর ১৫ আগস্ট শহীদ সব সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

