রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ২৮০০পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা-পুলিশ।
গতকাল ০৯ আগষ্ট (মঙ্গলবার) সন্ধ্যায় ডিমপির নির্দেশে মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে হাতেনাতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
উত্তরা পূর্ব থানার এস আই সেলিম রেজা বলেন,
এএসআই শাহীন পারভেজ ও এএসআই আল আমীনসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উত্তরা পূর্ব থানাধীন আব্দুল্লাহপুরস্থ খন্দকার সিএনজি পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর হইতে মোট ২,৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
এস আই সেলিম বলেন,গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

