ঢাকারবিবার , ৭ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেলের দাম বাড়া নিয়ে এতো অস্থিরের কিছু নেই-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৭, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন ‘ভবিষ্যতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রধানমন্ত্রীর আছে। এ কারণে তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়া নিয়ে এতো অস্থির হওয়ায় কিছু নেই’ ।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম নিয়ে অনেকেই নানা মন্তব্য করছেন। আমাদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। গত ১৪ বছরে আমাদের দেশ এগিয়েছে, উন্নয়ন হয়েছে। ভালো কিছুর জন্যই প্রধানমন্ত্রী কিছু সিদ্ধান্ত নেন। উদ্দেশ্যবিহীন সিদ্ধান্ত তিনি নেন না।’

রোববার (৭ আগস্ট) রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ‘বঙ্গবন্ধুর অর্থনীতি ও বাণিজ্য ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এ সেমিনারের আয়োজন করে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সাধারণ জনগণের সমস্যা বোঝেন। তিনি সাধারণ মানুষকে ক’ষ্ট দিতে চান না। তাদের ভালোর জন্যই এটা করা হয়েছে। তেলের মূল্যবৃদ্ধিতে হয়তো কিছু মানুষের ক’ষ্ট হবে। তবে কিছু ক’ষ্ট সামনের দিকে নিয়ে যাবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সাবেক নির্বাহী পরিচালক এম মাহফুজুর রহমান, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম, এফবিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ই’স’লা’ম মহিউদ্দিন, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির, ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ড. মোস্তফা আবিদ খান, সাবেক সিনিয়র সচিব শুভাশীস বসু প্রমুখ।

Don`t copy text!