ঢাকাসোমবার , ১৮ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’পা‌চ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৮, ২০২২ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়ে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার র‌া‌তে পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

পদ‌কের জন্য ম‌নোনীত হওয়ায় মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের অ’ভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠান পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ গৌরবময় অর্জনের জন্য এবং ‘বঙ্গবন্ধু ও তার শান্তি দর্শন: আন্তর্জাতিকীকরণ ও বিশ্ব রাজনীতিতে প্রাসঙ্গিকতা’ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মক’র্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অ’ভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী এ গৌরবময় অর্জনের পেছনে মন্ত্রণালয়ের সব সহকর্মী, কর্মক’র্তা, কর্মচারী, বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে নিয়োজিত রাষ্ট্রদূত, হাই কমিশনার, মিশন প্রধানসহ সব কর্মক’র্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও অবদানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Don`t copy text!