ঢাকারবিবার , ১০ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জনগণের সমর্থনেই দেশ পরিচালনা করবে শেখ হাসিনার সরকার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১০, ২০২২ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

জনগণের সমর্থন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে দেশ পরিচালনা করবে শেখ হাসিনার সরকার, এলক্ষ্য নিয়েই দলের জনপ্রিয়তা বাড়াতে কাজ করছে সংগঠন এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম।

রোববার সকালে মাদারীপুর শহরের পৌর ঈদগাহ মাঠে ঈদ-উল-আযহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় বাহাউদ্দিন নাছিম আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে, তৃণমূল মানুষের কাছে দল ও বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এ বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। আগামীতে বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই আওয়ামী লীগের লক্ষ্য। বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে সম্মানিত রাষ্ট্র হিসেবে পরিচিত করতেই এ দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। আগামী জাতীয় নির্বাচন জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে দেশের জন্য কাজ করবে সংগঠন।

পদ্মা সেতু দেশের জন্য বড় অবদান উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম বলেন, দক্ষিণাঞ্চলের ২১ জে’লার মানুষ পিছিয়ে ছিল। উন্নয়ন বাধাগ্রস্ত হতো। এখন আর কোনো বাধা নেই, পদ্মা সেতু চালুতে পদ্মাপাড়ে নতুন নতুন শিল্প-কলকারখানা গড়ে উঠলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। বাণিজ্যিক কার্যক্রমই নয়, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন খাতে গতি বাড়বে।

Don`t copy text!