ঢাকাশুক্রবার , ২৪ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ১৫ সেতুর টোল মওকুফ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২৪, ২০২২ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

পদ্মা সেতুর উদ্বোধনের দিন ২৫ জুন খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ জোনের আরও ১৫টি সেতুর টোল আদায় না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যানজট এড়াতে টোল মওকুফের এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদ্মা সেতু উদ্বোধনের দিন (২৫ জুন) খুলনা জোনের আওতাধীন খান জাহান আলী (রূপসা) সেতু ও দড়াটানা সেতু, বরিশাল জোনের দোয়ারিকা-শিকারপুর সেতু, দপদপিয়া সেতু, গাবখান সেতু, বলেশ্বর সেতু, পটুয়াখালী সেতু, শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও পায়রা (লেবুখালী) সেতু এবং গোপালগঞ্জ জোনের মোল্লাহাট সেতু, আচমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, কালনা ফেরী ও শেখ লুৎফর রহমান সেতু (পাটগাতি সেতু) থেকে টোল আদায় মওকুফ করা হল। যানজটমুক্ত রাখার উদ্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে। এর আগে পদ্মা সেতু উদ্বোধনের দিন যানজট এড়াতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বুড়িগঙ্গা সেতু, ধলেশ্বরী সেতু ও আরিয়াল খাঁ সেতুর টোল আদায় না করার কথা জানায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

Don`t copy text!