ঢাকামঙ্গলবার , ২১ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

স্বপ্ন-পদ্মা-সেতুকে স্বর্ণের চেন উপহার পাঠালেন প্রধানমন্ত্রী-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২১, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে এক নারীর একসঙ্গে তিন সন্তান জন্ম নেয়ার পর তাদের নাম পদ্মা সেতুর নামে ‘স্বপ্ন-পদ্মা-সেতু’ নামকরণ করায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই অভিনন্দন বার্তা নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক গিয়েছিলেন নবজাতকদের বাড়িতে। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছানোর পাশাপাশি উপহারস্বরূপ হস্তান্তর করেছেন এক ভরি করে তিনটি পৃথক স্বর্ণের চেন, ফলমূল ও কাপড়।

আজ সোমবার বিকালে বন্দরের নবীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম অপুর বাড়িতে যান শামীম মুসফিক। সঙ্গে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এ খোদাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

অপুর স্ত্রী এ্যানি বেগম ওই সময় তিন সন্তানসহ বাড়িতেই ছিলেন। তাদের তিন সন্তানের মধ্যে একজন ছেলে ও দুইজন মেয়ে।

এ্যানি জানান, তিনি ছেলের নাম রেখেছেন স্বপ্ন। আর দুই মেয়ের নাম রেখেছেন পদ্মা ও সেতু। যা একসঙ্গে হয় স্বপ্নের পদ্মা সেতু। বর্তমানে মা ও সন্তানেরা সকলেই সুস্থ রয়েছেন।

Don`t copy text!