ঢাকাবৃহস্পতিবার , ১৯ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে “স্মৃতি চির অম্লান” বইয়ের মোড়ক উম্মোচন করেন- লিপটন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১৯, ২০২২ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সোনাগাজীর মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ হোসেন খন্দকার রচিত ও জাহাঙ্গীর ফিরোজ সম্পাদিত “স্মৃতি চির অম্লান” বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠান (১৯ শে মে) বৃহস্পতিবার বিকেল ৩টায় বিদ্যালয়ের স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়।

বইটির লেখক মোঃ হোসেন খন্দকার’র সভাপতিত্ব ও সম্পাদক জাহাঙ্গীর ফিরোজ’র স্বাগত বক্তব্যের মাধ্যমে মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

বিশেষ অতিথি ছিলেন- ফেনী জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জহিরুল আলম জহির, চর মজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রফেসর শাহজাহান ফিরোজ, ড. শুভময় দত্ত; প্রাইম এশিয়ান ইউনিভার্সিটি, ঢাকা। ইসমাইল হোসেন সিরাজি; সভাপতি মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ। মোঃ ফয়েজ উল্যাহ; প্রধান শিক্ষক মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়। কাজী বদরুল আলম ; কানাডা প্রবাসী। নুরুল আমিন পলাশ; সভাপতি নজরুল একাডেমী সোনাগাজী। সঞ্চালনায় ছিলেন- মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মীর হোসেন হিরু।

বইটির লেখক হোসেন খন্দকার ও সম্পাদক জাহাঙ্গীর ফিরোজ জানান- বইটিতে মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রীক এই জনপদের ইতিহাস ঐতিহ্য সাহিত্য ও সাংস্কৃতিক স্মৃতিচারণ সহ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হয়েছে। আশাকরি পাঠক মহলে বইটি ব্যাপকভাবে সমাদৃত হবে।

Don`t copy text!