ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোনাগাজীতে শ্রমিক দলের মিলাদ ও দোয়া মাহফিল।

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১২, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী ফেনী প্রতিনিধি :-


ফেনীর সোনাগাজী কেন্দ্রীয় জামেমসজিদে উপজেলা শ্রমিক দলের আয়োজনে ১২ ডিসেম্বর (শুক্রবার) বাদ আসর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এসময় সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিএনপি নেতা এস এম সেলিম রেজা, কামরুল ইসলাম, যুবদল নেতা ইমাম হোসেন প্রবীর, জসিম উদ্দিন লন্ডনী, সাব্বির রায়হান তারেক, শ্রমিক দলের নেতা এডভোকেট জাহিদ হোসেন কমল, মুকসুদ আলম টিপু, এস এম জিলানী প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন- উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নুরুল হুদা ও মোল্লা মাসুদ।

এসময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ বিএনপি পরিবারের সকল সদস্য এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Don`t copy text!