ঢাকামঙ্গলবার , ১০ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই এবার ইভিএমে ভোট চায় আওয়ামী লীগ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১০, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চায় আওয়ামী লীগ। নির্বাচন কমিশন তাদের সক্ষমতা অনুযায়ী ইভিএমে নির্বাচনের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১০ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের এক যৌথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন হবে। এবারও বিএনপিকে দলের অস্তিত্ব রক্ষায় জাতীয় নির্বাচনে আসতেই হবে। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই। তাই দর কষাকষি না করে তাদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

কাদের বলেন, গতকাল কুমিল্লায় এলডিপি মহাসচিবের ওপর হা’ম’লার বিষয়ে বিএনপির বিবৃতি জনগণ প্রত্যাখ্যান করেছে। মির্জা ফখরুল পুরোপুরি সত্য বলেননি। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে হা’ম’লার পরিকল্পনা করা বিএনপির চর্চা, আওয়ামী লীগ এ ধরনের অ’পসংস্কৃতি চর্চা করে না। হা’ম’লার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, যথাযোগ্য ম’র্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে পালন করবে আওয়ামী লীগ। সহযোগী সংগঠনগুলোকে দিবসটি পালনেরও আহ্বান‌ জানান আওয়ামী লীগের এই নেতা।

Don`t copy text!